1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, রাজশাহীজুড়ে সতর্কতা জোরদার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, রাজশাহীজুড়ে সতর্কতা জোরদার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, রাজশাহীজুড়ে সতর্কতা জোরদার

স্টাফ রিপোর্টার: মোঃ শাহিনুর রহমান আকাশ

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার পর রাজশাহী রেঞ্জের সব ইউনিট ও থানাকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনা করতে পারে—এমন তথ্য পাওয়ার পরই এই সতর্কতা জারি করা হয়। ঝুঁকিপূর্ণ স্থাপনার মধ্যে জাতীয় সংসদ ভবন, পুলিশ ও সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং জনসমাগম বেশি হয় এমন স্থানগুলোকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহাজাহান, পিপিএম (বার), পিএইচডি গণমাধ্যমকে জানান, “বর্তমানে নির্দিষ্ট কোনো হুমকি দৃশ্যমান না থাকলেও আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো (কেপিআই) ইতোমধ্যে নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।”
তিনি আরও জানান, নির্দিষ্ট কোনো দিবসকে কেন্দ্র করে নয়, বরং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবেই এ ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজশাহী রেঞ্জের অধীন সব থানাকে গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো এবং সর্বদা সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অপরদিকে মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডিআইজি বলেন, “মাদক আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবার আরও কার্যকর ভূমিকা প্রয়োজন।” তিনি গণমাধ্যমকর্মীদের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “সবাই মিলে কাজ করলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।”
সার্বিক পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে সচেতন থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো তথ্য পেলে দ্রুত নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট