1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হা/ম/লা ও নারীসহ ৩ জনকে পি/টি/য়ে জখম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হা/ম/লা ও নারীসহ ৩ জনকে পি/টি/য়ে জখম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

ঢাকা ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ও
নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম
মোঃ উজ্জল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)

ঢাকার ধামরাই পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলাকায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এই হামলায় একই পরিবারের নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন এবং স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মোঃ মজিবর রহমান (৫২) কর্তৃক ধামরাই থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী জালাল (৩৫) ও জোসনা বেগম (৩০)-সহ অজ্ঞাতনামা ৫/৬ জন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে মজিবর রহমানের বোনের বাড়িতে প্রবেশ করে।

​অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে মজিবর রহমানের ওপর হামলা চালালে তিনি গুরুতর জখম হন। তাকে বাঁচাতে স্ত্রী কুলসুম (৪০) ও মেয়ে মর্জিনা (২২) এগিয়ে আসলে বিবাদীরা তাদেরও মারপিট করে এবং শ্লীলতাহানি ঘটায়। মজিবর রহমানের দাবি, হামলার সময় বিবাদীরা তার স্ত্রীর গলা থেকে আনুমানিক ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে প্রতিবেশীদের সহায়তায় আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাভার সিআরপি (CRP) হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ঘটনায় মজিবর রহমান বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তিনি এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​ধামরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট