
*আলীকদমে এনআই অ্যাক্ট মামলার আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ*
স্টাফ রিপোর্টার:মুহাম্মদ সালাহ্ উদ্দীন,আলীকদম (বান্দরবান) বান্দরবানের আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে এনআই অ্যাক্টের মামলার এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) আলীকদম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন এর নির্দেশনায় এসআই হারুন রশীদ, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে এবং এএসআই (নিঃ) তাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিআর নং-১৩২/২৫, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার আসামি মংয়েই নুং মার্মা (পিতা: চাইনা খোয়াই মার্মা) কে আলীকদম উপজেলার কর্মকার পাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, নিয়মিত অভিযানের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।