1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে পুষ্টি সপ্তাহে শিশুদের চিত্রাঙ্কন ও সচেতনতা আয়োজন শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সং/ঘ/র্ষে চারজন আ/হ/ত । লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন *আলীকদমে এনআই অ্যাক্ট মামলার আ/সা/মি গ্রে/ফ/তা/র, আ/দা/লতে প্রেরণ* প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পৌঁছেছেন।  ঢাকা ধামরাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হা/ম/লা ও নারীসহ ৩ জনকে পি/টি/য়ে জখম যশোরের শার্শায় বাগআঁচড়ায় ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায়:ঘটনায় জড়িত ৬ শিক্ষককে দ্বায়িত্ব থেকে অব্যাহতি

ভিডিও সংবাদ 👇👇

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে কোটালীপাড়ার জনজীবন

নৃপেন হালদার, কোটালীপাড়া,(গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

দিন কিংবা রাত অবিরাম লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার জনজীবন। উপজেলার পৌর এলাকা থেকে গ্রাম সবখানেই বিদ্যুতের অনিয়মিত সরবরাহে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। গরমের তীব্রতায় যখন স্বস্তির জন্য বিদ্যুৎ সবচেয়ে বেশি প্রয়োজন, ঠিক তখনই ঘন ঘন লোডশেডিং পরিস্থিতিকে আরও অসহনীয় করে তুলেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকে না।

এতে করে শিক্ষার্থী, ব্যবসায়ী ও চাকরিজীবীসহ সব শ্রেণির মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। রাতের বেলায় লোডশেডিং আরও বেড়ে যাওয়ায় ঘুমহীন রাত কাটাতে হচ্ছে অনেক পরিবারকে।

ফলে দৈনন্দিন জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। অন্যদিকে, ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও উৎপাদন ও বিক্রিতে ধস নেমেছে।

শিক্ষার্থীরা বলছেন, পড়াশোনায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

গরমে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।

উপজেলার ভাঙ্গারহাট বাজারের চা ব্যবসায়ী কিশোর মজুমদার বলেন, কয়েকদিন ধরে গরম পড়ছে প্রচুর। এর মধ্যে চলছে ঘন ঘন লোডশেডিং। গরমের জন্য ক্রেতারা দোকানে আসছে না।

এ ব্যাপারে গোপালগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির কোটালীপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈকত বড়ুুয়া (অঃদাঃ) বলেন, বর্তমানে বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে। এই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ ঘাড়তির কারণে দেশের অন্যান্য জেলার মতো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়ও বর্তমানে লোডশেডিং করতে হচ্ছে।

তিনি আরো বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চলমান লোডশেডিংয়ের বিষয় নিয়ে আলাপ হয়েছে। এ সংকট নিরসনে কতৃপক্ষ কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট