1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ই/য়া/বা সহ দুই মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হোসেনপুরে প্রতিবাদ সমাবেশ গাজীপুরে শ্রমিক নেতা শাহজালালের ওপর স/ন্ত্রা/সী হা/ম/লা/র প্রতিবাদে ঘাটাইল উপজেলায় বিভিন্ন ইটভাটায় মোবাইল কোট পরিচালনা করে এবং২ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করেন নবীনগরে নৌকায় বসা নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু ঢাকা সাভার ও আশুলিয়া বিপুল পরিমাণ মা/দ/ক/সহ গ্রে/ফ/তার কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ই/য়া/বা সহ দুই মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক। নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীতে পুষ্টি সপ্তাহে শিশুদের চিত্রাঙ্কন ও সচেতনতা আয়োজন শান্তিগঞ্জে ইক্বরা আইডিয়াল দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চান্দিনায় দুই দফা সং/ঘ/র্ষে চারজন আ/হ/ত ।

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ই/য়া/বা সহ দুই মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ৩৪ হাজার পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক।

মোহাম্মদ আরিফ
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটিয়াখালী বাজার সংলগ্ন মহাসড়ক হতে ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ও মাদক চোরাকারবারীর অন্যতম হোতা মোঃ আবুল কালাম আজাদ ও মোঃ রবিউল হোসেন @রবি’দের র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত তবৎড় ঞড়ষবৎধহপব নীতি বাস্তবায়নে র‌্যাব বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায়, গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখ র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, মাদক কারবারী মোঃ আবুল কালাম আজাদ(৫৮) ও মোঃ রবিউল হোসেন @ রবি(২৬) এবং তাদের মাদক সিন্ডিকেট সদস্যসহ মাদকের একটি বিশাল চালান গোপনে কক্সবাজার জেলা থেকে যাত্রীবাহী বাসে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১২.০০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি চকরিয়া থানাধীন খুটাখালী বাজার বাস স্টেশনের চেয়ারম্যান মার্কেটের শাহ মজিদিয়া রেস্তোরার সামনে কক্সবাজার হতে ঢাকাগামী “আইকনিক এক্সপ্রেস” (ঢাকা মেট্রো-ব-১২৫১৬৪) নামক একটি বাস দাঁড়ানো অবস্থায় পেয়ে তল্লাশী চালায়। এ সময় বাসের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদে বাস ড্রাইভার জানায় বাসের এফ-১ সিটের যাত্রী মোঃ রবিউল হোসেন@রবি এর নিকট নিষিদ্ধ মাদক ইয়াবা রয়েছে। পরবর্তীতে উক্ত যাত্রীর সিটের নিচে তল্লাশী করে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই মাদক পাচারের সাথে সরাসরি জড়িত থাকার অপরাধে গাড়ীর চালক মোঃ আবুল কালাম আজাদ (৫৮), পিতা-মৃত হযরত আলী হায়দার, গ্রাম-হোসেনপুর, থানা-কলাপাড়া, জেলা-পটুয়াখালী ও যাত্রী মোঃ রবিউল হোসেন @রবি (২৬), পিতা-মৃত ইসমাইল হোসেন, গ্রাম-শিকদার বিল, ০৪নং ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সাধারণ যাত্রী পরিবহনের আড়ালে এই বিশাল মাদকের চালানটি পাচার করছিল এবং প্রতিনিয়ত তারা এভাবে মাদক পাচার করে থাকে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট