
মোঃ নিরব মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা
ভোলার গণমাধ্যমে কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে ‘ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের বিএভিএস রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভি অনলাইন ও বাংলাদেশ বেতারের ভোলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিয়াজ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক অধিকরণ ও ভোলা পোস্ট-এর মো. সোহেল।
কমিটির অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন:
সহ-সভাপতি: হারুন অর রশিদ শিমুল (দৈনিক বাংলাদেশের আলো) এবং মেহেদী হাসান নোয়াব (দৈনিক ঘোষণা)।
সহ-সাধারণ সম্পাদক: মো. আমির হামজা (দৈনিক বাংলাদেশ জনপদ ও ডেইলি ট্রাইবুনাল)।
সাংগঠনিক সম্পাদক: মো. হাসনাইন আহাম্মেদ (বাংলা টিভি ডিজিটাল)।
সহ-সাংগঠনিক সম্পাদক: মো. বাবুল রানা (দৈনিক ভোলা টাইমস)।
কোষাধ্যক্ষ: মো. গোলাম কিবরিয়া (দৈনিক আজকের ভোলা)।
দপ্তর সম্পাদক: মো. আজাদ (সাপ্তাহিক দ্বীপাঞ্চল)।
পাঠাগার সম্পাদক: মো. ইয়ামিন (বাংলার কণ্ঠ)।
ক্রীড়া সম্পাদক: মো. হালিম রানা (দেশের খবর)।
সাংস্কৃতিক সম্পাদক: রাফসান জানি (দৈনিক সোনালী কণ্ঠ)।
তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মহিন হোসেন (প্রথম ভোলা)।
ধর্ম বিষয়ক সম্পাদক: ইলিয়াছ হোসেন (ভোলা লাইভ নিউজ)।
উন্নয়ন বিষয়ক সম্পাদক: মো. আরিফ (দৈনিক বাংলাদেশ সমাচার)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মো. আরিয়ান আরিফ (দৈনিক রূপালী দেশ) ও আবুল কালাম আজাদ (দৈনিক ভোলা টাইমস)।
দৈনিক প্রভাতী বাংলাদেশের অভিনন্দন:
ভোলা মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে দৈনিক প্রভাতী বাংলাদেশ-মনপুরা উপজেলা এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ভোলার গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করি।