1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তেলের কালোবাজারি রুখতে র‍্যাবের অভিযান: গোদাগাড়ীতে বিপুল জ্বালানি জব্দ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

তেলের কালোবাজারি রুখতে র‍্যাবের অভিযান: গোদাগাড়ীতে বিপুল জ্বালানি জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

তেলের কালোবাজারি রুখতে র‍্যাবের অভিযান: গোদাগাড়ীতে বিপুল জ্বালানি জব্দ

স্টাফ রিপোর্টার, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় র‍্যাব-৫ এর অভিযানে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
র‍্যাব-৫, সিপিএসসি সূত্রে জানা যায়, উপজেলার নাজিরপুর এলাকায় মোঃ রাসেল হোসেনের বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি করে ৫৫০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত তেল আইন অনুযায়ী স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেয়।
অভিযানের ধারাবাহিকতায় নাজিরপুরের ছয়হাটি বাজারে অবস্থিত “মেসার্স রবিউল ট্রেডার্স” নামের একটি প্রতিষ্ঠানেও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেখানে প্রায় ৩৫০ লিটার ডিজেল মজুদ পাওয়া যায়। এ সময় দোকান মালিক মেয়াদোত্তীর্ণ লাইসেন্স প্রদর্শন করেন এবং লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন বলে জানান।
বিষয়টি যাচাইয়ের জন্য দোকান মালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
র‍্যাব-৫ জানায়, দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধ মজুদ ও কালোবাজারি রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট