1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলার মনপুরায় সোলার মিনি গ্রিডের ভুতুড়ে বিল ও লোডশেডিং: অতিষ্ঠ গ্রাহকদের বিক্ষোভ ও তালা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

ভোলার মনপুরায় সোলার মিনি গ্রিডের ভুতুড়ে বিল ও লোডশেডিং: অতিষ্ঠ গ্রাহকদের বিক্ষোভ ও তালা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় সোলার মিনি গ্রিডের ভুতুড়ে বিল ও লোডশেডিং: অতিষ্ঠ গ্রাহকদের বিক্ষোভ ও তালা
====≠====================
​মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি ভোলা
≠========================
​ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর এলাকায় অবস্থিত সোলার মিনি গ্রিড বিদ্যুৎ কেন্দ্রের অনিয়ম ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে গতকাল ক্ষুব্ধ এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও বিদ্যুৎ কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছে। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকে স্থানীয় সাধারণ মানুষ এই কর্মসূচি পালন করে।
​বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ, গত প্রায় দুই মাস ধরে রাতের বেলা এই কেন্দ্রে কোনো বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে না। দিনের বেলা সামান্য সময়ের জন্য বিদ্যুৎ থাকলেও সামান্য বাতাসের দেখা মিললেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে গরমে ও অন্ধকারে চরম মানবেতর জীবনযাপন করছেন এলাকার কয়েকশ গ্রাহক। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা এবং ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
​গ্রাহকদের সবচেয়ে বড় অভিযোগ ভুতুড়ে বিল ও উচ্চমূল্য নিয়ে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নেওয়া হচ্ছে ৩০ টাকা, যা সাধারণ ও নিম্নবিত্ত মানুষের সাধ্যের বাইরে। এর ওপর প্রতি মাসে ৭০ টাকা সার্ভিস চার্জ বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে। সেবা না পেয়েও প্রতি মাস শেষে গুণতে হচ্ছে মোটা অংকের মাশুল।
​গতকাল বিকেলে শত শত গ্রাহক একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রহমানপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যুৎ কেন্দ্রের সামনে এসে শেষ হয়। এসময় উত্তেজিত জনতা কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনরতরা জানান, “আমরা গরীব মানুষ, অথচ আমাদের থেকে গলাকাটা বিল নেওয়া হচ্ছে। অথচ চব্বিশ ঘণ্টার মধ্যে ০২ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না। এভাবে চলতে পারে না।”
​এ বিষয়ে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তার মোবাইল টি বন্দ পাওয়া যায়।তাৎক্ষণিক কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, দ্রুত এই সমস্যার সমাধান না হলে এবং বিলের হার যৌক্তিক পর্যায়ে না আনলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট