1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন
সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে নিবেদিত প্রতিষ্ঠান “সৈয়দ হারুন ফাউন্ডেশন”-এর ২০২৬-২৭ সালের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।
ঘোষিত কমিটিতে মাহমুদুর রহমান রাকিব-কে আহ্বায়ক এবং মোঃ মাইন উদ্দিন-কে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া সেনবাগ উপজেলার বিভিন্ন ওয়ার্ডভিত্তিক প্রতিনিধি নিয়ে একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা, সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, মেধাবৃত্তি প্রদান, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, নবগঠিত কমিটি ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে সৈয়দ হারুন ফাউন্ডেশন শিক্ষা সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক সহযোগিতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে আসছে। নতুন কমিটির নেতৃত্বে এসব কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০১৯ সাল থেকে “সৈয়দ হারুন ফাউন্ডেশন” সেনবাগ উপজেলায় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে এবং স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট