1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেদে পল্লীতে এসি ও সিসি ক্যামেরা লাগিয়ে ববিতার মাদক ব্যবসার অজানা কাহিনী একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট। আহবায়কঃ- রাকিব < > সদস্য সচিবঃ-মাইন সৈয়দ হারুন ফাউন্ডেশনের ২০২৬-২৭ সালের আহ্বায়ক কমিটি ঘোষণা একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে একটি হারানো বিজ্ঞপ্তি কালিয়াকৈর মৌচাক ইউনিয়নের আন্দারমানিক চৌরাস্তা একটি ছেলে নিখোঁজ হয়েছে। মা দ ক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এরুলিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত মানবতার ফেরিওয়ালা এইচ এম তাওহীদ আহম্মেদ রাজ বিতর্কের আড়ালে এক স্বপ্নসাধকের গল্প: কেন আলোচনায় হরিদাস চন্দ্র তরনীদাস? মান্দায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৪০০ লিটার চো লা ই ম দ উ দ্ধা র, গ্রে প্তা র ২ সোনাতলায় বিশেষ অভিযানে ১০ আসামী গ্রেফতার, ৩৫০ গ্রাম গাঁজা উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মা দ ক আর অনলাইন জুয়াই যথেষ্ট।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মাদক আর অনলাইন জুয়াই যথেষ্ট।

নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর

একটি জাতিকে ধ্বংস করতে কোনো যুদ্ধ লাগে না, মাদক আর অনলাইন জুয়াই যথেষ্ট।
​আজ খুব ভারী মন নিয়ে কিছু বাস্তব কথা লিখতে বাধ্য হচ্ছি। মাদকের বিষাক্ত ছোবল আজ আমাদের সমাজের প্রধান ফটক ভেঙ্গে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে। পাড়া-মহল্লা, অলিগলি—আজ কোথাও আর আমাদের সন্তানেরা নিরাপদ নয়।

ইয়াবা এখন শুধু একটা মাদক নয়, এটা একটা প্রজন্ম ধ্বংসের মরণাস্ত্র।
এর সাথে নতুন মহামারি হিসেবে যোগ হয়েছে ‘অনলাইন জুয়া’। উঠতি বয়সের ছেলেমেয়েরা মাদকের নেশায় বুঁদ হয়ে রাতভর স্ক্রিনের দিকে তাকিয়ে অনলাইন জুয়ার অন্ধকার জগতে ডুবে থাকছে। যে বয়সে তাদের চোখে থাকার কথা ছিল সুন্দর ভবিষ্যৎ আর মেধার বিকাশ, সেই বয়সে তাদের গ্রাস করছে এই ভয়ংকর আসক্তি।

সবচেয়ে নির্মম দৃশ্য হলো অসহায় বাবা-মায়েদের নীরব কান্না…
যাদের সন্তান এই পথে পা বাড়িয়েছে, সেই বাবা-মায়েরা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছেন। লোকলজ্জার ভয়ে বাইরে হয়তো তারা মুখ খোলেন না, কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন ভাঙ্গেন, প্রতিদিন মরেন। তাদের এই দীর্ঘশ্বাস, নির্ঘুম রাত আর নীরব কান্নার হিসাব কি কেউ রাখে?

​যে পরিবারে একটি সন্তান মাদকাসক্ত, সেই পরিবারের জন্য দুনিয়াটাই এক জীবন্ত জাহান্নাম।
এর ভুক্তভোগী আমি সহ আমার বাবা-মাও আমার দুই ভাই মাদকাসক্ত বাবা মায়ের ঘরবাড়ি সহ বিক্রি করে তারা ক্ষান্ত হয়নি, মানুষের জিনিসপত্র চুরি করে জেলও খেটেছে, তারপরও নেশা ছাড়ছে না।

​মনে রাখবেন, আজ যদি আমরা চুপ থাকি, কাল আমার-আপনার ঘরও এই আগুন থেকে রক্ষা পাবে না।

​প্রশ্ন একটাই—আর কত পরিবার ধ্বংস হলে, আর কত মায়ের বুক খালি হলে আমাদের বিবেক জাগ্রত হবে? এখনই সময় দল-মত নির্বিশেষে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর। প্রশাসন এবং পরিবার—উভয়কেই সচেতন হতে হবে।
​আসুন, আমাদের চারপাশকে মাদকমুক্ত করি, সন্তানদের সময় দিই, সমাজকে বাঁচাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট