1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি: দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি আ/ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায়:আলহাজ্ব মোহাম্মদ হাছেন (খোকন): শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান মাদারীপুরের কালকিনিতে জুয়ার আসরে অভিযান, আটক ৯ বাসাইলে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত রামুতে র‌্যাবের ১৫ বিশেষ চেকপোস্ট: পূরবী পরিবহন থেকে গাঁ/জা/সহ নারী গ্রে/ফ/তা/র। রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি: দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি আ/ট/ক জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের বগুড়া জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন। টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায় ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ শরীফবাগ বেইলি ব্রিজে মরণফাঁদ– ঝুঁকিতে সাধারণ মানুষের জনও জীবন চিরিরবন্দরে লক্ষ্মীপুর জনসংগঠন ঘোষণা ও সমঝোতা স্মারক স্বাক্ষর

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি: দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আ/সা/মি আ/ট/ক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি: দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি আটক

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে প্রায় দুই বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে পুলিশ। আটক ব্যক্তি রাফিজ বিন সরকার, যিনি আরবিএস পাভেল নামেও পরিচিত।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বাদী মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতের পেশকার মো. হাবিবুর রহমান। তিনি এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাত একটি নম্বর থেকে প্রথমে তাকে দুর্নীতির অভিযোগ ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে বার্তা পাঠানো হয়।
পরবর্তীতে একই বছরের ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণনাশের আশঙ্কায় তিনি তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা প্রদান করেন। এরপর ৫ সেপ্টেম্বর আদালত চত্বরে আবারও চাপ প্রয়োগ করে আরও ৩ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, সর্বশেষ ২৯ অক্টোবর দুপুরে আদালত কক্ষের ভেতরেও আসামিরা পুনরায় টাকা দাবি করে এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী পেশকার রাজপাড়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে।
মামলায় অভিযুক্ত হিসেবে লক্ষ্মীপুর এলাকার কথিত সাংবাদিক পাভেল (৩০) এবং রাজপাড়া এলাকার মো. লালু (৩৫)-এর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হলেও তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে কেবল দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর দীর্ঘদিন আসামিরা পলাতক ছিলেন। পরে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হলে পুলিশ অভিযান চালিয়ে অবশেষে পাভেলকে আটক করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অপর আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট