1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রামুতে র‌্যাবের ১৫ বিশেষ চেকপোস্ট: পূরবী পরিবহন থেকে গাঁ/জা/সহ নারী গ্রে/ফ/তা/র। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় বিদ্যুতায়িত তারে শক লেগে গাভীর মৃ ত্যু, থানায় অ ভি যোগ। সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড

ভিডিও সংবাদ 👇👇

রামুতে র‌্যাবের ১৫ বিশেষ চেকপোস্ট: পূরবী পরিবহন থেকে গাঁ/জা/সহ নারী গ্রে/ফ/তা/র।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রামুতে র‌্যাবের ১৫ বিশেষ চেকপোস্ট: পূরবী পরিবহন থেকে গাঁজাসহ নারী গ্রেফতার।

মোহাম্মদ আরিফ
উপজেলা প্রতিনিধি কক্সবাজার

মাদকের বিস্তার রোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫, সিপিএসসি (কক্সবাজার) এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার রামু এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম থেকে গণপরিবহনযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে কক্সবাজারের অভিমুখে আসছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও মাদক উদ্ধারের লক্ষ্যে গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ১৭:০০ ঘটিকা থেকে র‌্যাব-১৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল রামু থানাধীন জোয়ারিয়ানালা এলাকায় অবস্থান নেয়।

পরবর্তীতে আনুমানিক ১৮:০০ ঘটিকায় রামু বাইপাস (চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে) সংলগ্ন জোয়ারিয়ানালা ইউনিয়নের ২নং ওয়ার্ড, হাসপাতাল পাড়া ফকিরা মুড়া এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। তল্লাশিকালে ‘পূরবী পরিবহন’ নামক একটি যাত্রীবাহী বাস থেকে সন্দেহভাজন এক নারীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত নারীর সাথে থাকা একটি গোলাপী রঙের ব্যাগ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কক্সবাজার জেলাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে বিক্রয় করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট