1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্গাপুরে দিনের আলোয় ভ্যান ছি/ন/তা/ই/য়ের চেষ্টা, জনতার হাতে আটক (১) এক  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

দুর্গাপুরে দিনের আলোয় ভ্যান ছি/ন/তা/ই/য়ের চেষ্টা, জনতার হাতে আটক (১) এক 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

দুর্গাপুরে দিনের আলোয় ভ্যান ছি/ন/তা/ই/য়ের চেষ্টা, জনতার হাতে আটক (১) এক 

মোঃ শাহিনুর  রহমান আকাশ, স্টাফ রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে প্রকাশ্যে দিনের আলোয় ভ্যানগাড়ি ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় জনতার সাহসী ভূমিকায় এক ছিনতাইকারী আটক হলেও তার এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উত্তেজিত জনতা আটক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুর্গাপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নান্দোপাড়া বিলসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কবলে পড়েন ভ্যানচালক আবু তাহের (৪৫), যিনি নান্দোপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ছিনতাইকারী হঠাৎ ভ্যানচালককে লক্ষ্য করে হামলা চালিয়ে ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালকের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে একজনকে হাতে-নাতে আটক করে। তবে অপরজন কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তি নাটোর জেলার লালপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)। স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসীর দাবি, নান্দোপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একই এলাকায় এক এনজিও কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি করেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, এলাকায় টহল জোরদার ও স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করলে এমন অপরাধ আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট