1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কোন অপরাধে এমন পরিণতি? উল্লাপাড়ায় মিলল নবজাতকের নিথর দেহ দোয়ারাবাজারে পারিবারিক কলহে স্বামীর মৃ/ত্যু, স্ত্রী শাশুড়ী আ/ট/ক জাতীয় কবিতা পরিষদ মানিকগঞ্জ-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফেনীতে ইসলামী ছাত্রশিবিরের দুই দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির—২০২৬’ সম্পন্ন অনার্স পরীক্ষায় অনিয়মের অভিযোগে তোলপাড় পিরোজপুর সরকারি মহিলা কলেজ গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হলেন কুড়িগ্রাম রৌমারীর কৃতি সন্তান রোকনুজ্জামান জিম শ্যামনগরে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন রৌমারীতে বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ম/দ আ/ট/ক। নিয়ামতপুরে পার্টনার কংগ্রেস-কৃষি উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা তৈরিতে নতুন দিগন্ত

ভিডিও সংবাদ 👇👇

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বাবুগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ ও গণমিছিল

মোঃ জলিল, বিশেষ প্রতিনিধি বরিশাল।
গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশালের বাবুগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোটের বরিশাল জেলা শাখা।

শনিবার (২ মে) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা শাখার নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান।

উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী এবং সহ-সেক্রেটারি মুহাম্মদ আজিজুল ইসলাম অলিদ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জ্বালানি গ্যাসের মূল্য স্থিতিশীল করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য আলটিমেটাম দেন।

সমাবেশ শেষে একটি গণমিছিল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।b

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট