1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার ঢাকায় হ/ত্যা করা যুবকের লা/শ।  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার ঢাকায় হ/ত্যা করা যুবকের লা/শ। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার ঢাকায় হত্যা করা যুবকের লাশ।

গাজী আলী আকবর শ্যামল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া উচ্চ বিদ্যালয়ের  মহাসড়কের পাশ থেকে ফরহাদ হোসেন মাহি( ২৩) এর লাশ উদ্ধার করেছে  ঢাকা মহানগর  বাড্ডা থানা পুলিশের একটি দল ও মাধবপুর থানা পুলিশ।(৫ মে) মঙ্গলবার সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত যুবকের নাম ফরহাদ হোসেন মাহির, পিতা মৃত আব্দুল আউয়াল। সে ঢাকার উত্তরখান এলাকার চানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল ঢাকার আফতাবনগর এলাকায় ফরহাদকে অপহরণ করে একটি বাসায় আটকে রাখা হয়। সেখানে তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ১ মে একটি প্রাইভেটকারে করে মরদেহটি নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় এনে ফেলে রাখা হয়।

ধৃত এক আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড্ডা থানার তদন্ত কর্মকর্তা এসআই হানিফের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে আন্দিউড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে মাধবপুর থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সোহেল রানা জানান, হত্যাকাণ্ডের পেছনে ব্যক্তিগত সম্পর্ক ও পরকীয়া সংক্রান্ত বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট