1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর বাজারে আগাম লিচুর দেখা, স্বাদে মিশ্রতা আর দামে অস্বস্তি বগুড়ায় পুকুরে গলাকাটা নবজাতকের লাশ উ/দ্ধা/র, দম্পতি আ/ট/ক। ২২ বছর পর ভোটযুদ্ধে ফেনী শহর ব্যবসায়ী সমিতি — উৎসবমুখর নির্বাচনে সরগরম পুরো শহর দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় চাঞ্চল্যকর মিটার চুরি চক্রের মূল হোতা গ্রে/ফ/তা/র, ১৪ মিটার উ/দ্ধা/র দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজার জাল টাকাসহ যুবক আটক। হাম রোগে আক্রান্ত শিশুদের পাশে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডা: পু চ নু আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে চাঞ্চল্যকর সাফল্য* বাল্কহেডে চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে লৌহজংয়ে বিএনপির বিক্ষোভ ফেনী পৌরসভার গর্ব: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আদিলুর রহমান

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আ/ট/ক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার উপজলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ যুবক আটক।

সাইফুল আলম।

প্রতিনিধি : দোয়ারা বাজার উপজেলা সুনামগঞ্জের।

গতকাল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার শ্রীপুর বাজারে জাল টাকাসহ রাজু আহমদ (৩৪) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

গতকাল শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর বাজারে এ ঘটনা ঘটে। আটক রাজু আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের নারায়নকুড়ি গ্রামের রাহান উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর বাজারের ব্যবসায়ী আতাউর রহমানের দোকানে জাল টাকা চালানোর চেষ্টা করলে সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

দোয়ারাবাজার থানার এএসআই ফয়েজ আহমেদ জানান, আটক রাজুর কাছ থেকে এক হাজার টাকার তিনটি ও পাঁচশ টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ মোট সাড়ে তিন হাজার টাকা। এছাড়াও আটক ব্যক্তি আরও দুই হাজার টাকা বিভিন্ন স্থানে খরচ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

পুলিশ জানায়, জাল নোট নিজের কাছে রাখার অপরাধে বাংলাদেশ দণ্ডবিধির ৪৮৯সি ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে তিনি দোয়ারাবাজার থানা হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট