1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ )

শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) দুপুর ২ টায় শান্তিগঞ্জ থানার ওসি অলি উল্লাহ’ কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ওসি সাংবাদিক নেতৃবৃন্দকে স্বাগত জানান।
ওসি অলি উল্লাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির আয়না। আর পত্রিকা হচ্ছে সমাজের দর্পণ। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের যেমন ভূমিকা রয়েছে তেমনি সাংবাদিকদের ও ভূমিকা রয়েছে। যেকোন ধরনের অপরাধ নির্মূলে সাংবাদিকদের ভূমিকা কোনো অংশে কম নয়। তাই শান্তিগঞ্জ থানার যে কোনো সমস্যা সমাধান এবং সকল আইনশৃঙ্খলা জনিত কাজে তিনি সাংবাদিক মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সাথে শান্তিগঞ্জ থানাকে মাদকমুক্ত করে একটি মডেল থানায় রূপান্তরিত করতে আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।’

মতবিনিময় এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, এও শাহীনুর রহমান,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির,সহ-সভাপতি শফিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, যুগ্ন সাধারণ সম্পাদক খালেদ হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, দপ্তর সম্পাদক মান্নার মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক উসমান গনি, সদস্য আবিদ উদ্দিন,দিলিপ কুমার দাশ, ইমরানুল হাসান সহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট