1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মামলার দীর্ঘসূত্রতায় হতাশা- ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত ফেনী সিমান্তে বিজিবির টহল জোরদার, পুশইন ও চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার* সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড গাজীপুরে গভীর রাতে, চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃ ত্যু, গাড়িতে অগ্নিসংযোগ সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। হাতীবান্ধায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন কঠোর হুঁশিয়ারি

ভিডিও সংবাদ 👇👇

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিনের প্রত্যাশিত ঝুকিয়া খাল পুনঃখনন প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (১০ মে) দুপুরে উপজেলার ঝুকিয়া খাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল হক তারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা, সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও জামায়াতের উপজেলা শূরা সদস্য ফেরদৌস হোসেন ও সহকারী সেক্রেটারি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
প্রকল্পের আওতায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ ঝুকিয়া খাল পুনঃখনন করা হবে। পাশাপাশি নির্মাণ করা হবে দুটি বক্স কালভার্ট ও একটি কাঠের সেতু। খালের দুই পাড়ে বৃক্ষরোপণ এবং কৃষকদের সুবিধার্থে পানি সেচের পাইপলাইন স্থাপনেরও পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা।
ঝুকিয়া খালটি ভূরুঙ্গামারী সদর, পাথরডুবী ও তিলাই ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রবাহিত। স্থানীয় বাসিন্দাদের আশা, প্রকল্পটি সঠিকভাবে বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, মাছ চাষ সম্প্রসারণ এবং সেচ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট