1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলামের জানাজা সম্পন্ন শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী রাজশাহীর চারঘাটে র‍্যাবের অভিযানে ২২৯ পিস ই/য়া/বা/স/হ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী আতাউর খানের উঠান বৈঠক রৌমারীতে দ্বিতীয় বিয়ের প্রলোভনে অসহায় নারীকে পরিত্যাগের অভিযোগ মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত। শফিকুল আলম তুহিনের সুস্থতা কামনায় ৩১নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল। দোয়ারাবাজারে , শ্রীপুর বাজার ,পান্ডারগাঁও ইউনিয়ন অস্থায়ী কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। লৌহজংয়ে ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ ইউনিট সভাপতিদের দক্ষ নেতৃত্ব গঠনে জামায়াতের শিক্ষা শিবির

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মির্জাগঞ্জে বিএনপির  সাবেক সভাপতির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি সংঘটিত।

মোঃ কামাল হোসাইন ফয়সাল
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি

পটুয়াখালীর মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়।

গত শনিবার ( ৯ মে ) রাত আনুমানিক ৩ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেস এর নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ব্লু রংয়ের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পরা এক চোর রাত আনুমানিক ৩ টার দিকে কেঁচি গেটের দুইটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।

আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী  আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থেকে নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানাই।

এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট