1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার* - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১০ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মামলার দীর্ঘসূত্রতায় হতাশা- ফেনীতে আদালতকক্ষে বিষপান করলেন যৌতুক মামলার বাদী শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত ফেনী সিমান্তে বিজিবির টহল জোরদার, পুশইন ও চোরাচালান ঠেকাতে সতর্ক অবস্থানে বিজিবি কমলনগরে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, এলাকায় চাঞ্চল্য ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার* সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানালেন এসিল্যান্ড গাজীপুরে গভীর রাতে, চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃ ত্যু, গাড়িতে অগ্নিসংযোগ সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন। আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম। হাতীবান্ধায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন কঠোর হুঁশিয়ারি

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার*

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

*ঘাটাইল থানায় ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার*
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি
ঘাটাইল থানাধীন ভানীকাত্রা এলাকা হতে ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার ০৮ টি ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ হালিম মিয়া ওরফে জুয়েল (৩৩) কে ঘাটাইল থানা পুলিশ পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের দিকনির্দেশনায় এবং গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব ফৌজিয়া হাবিব খান মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ, ঘাটাইল থানা জনাব মোঃ মোকছেদুর রহমান এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজিব পারভেজ, এএসআই(নিঃ) সুমন কুমার সরকারসহ অন্যান্য পুলিশ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে ও অভিযান পরিচালনার মাধ্যমে দীর্ঘদিন যাবত ঘাটাইল থানায় মুলতবী থাকা ডাকাতি, দস্যুতা, চুরি সহ বিভিন্ন থানার গুরুত্বপূর্ণ মামলার জিআর/সিআর ওয়ারেন্ট ভুক্ত আসামি মোঃ হালিম মিয়া ওরফে জুয়েল (৩৩), পিতা-মোঃ ইসমাইল হোসেন, গ্রাম-ভানীকাত্রা (ঝড়কা), থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইলকে ঘাটাইল থানাধীন ভানীকাত্রা এলাকা হতে ১০/০৫/২০২৬ খ্রি. তারিখ রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় গ্রেফতার করা হয়।

ঘাটাইল থানা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর রয়েছে এবং অপরাধীদের গ্রেফতার পূর্বক তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট