1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তালা হাসপাতালের  ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের গ্রেফতারের প্রতিবাদে লামা-আলীকদমে মানববন্ধন* মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে প্রতিবাদী মানববন্ধন কালকিনিতে মাদক ব্যাবসায়ী মা-ছেলে সহ আটক ৩ হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন লৌহজংয়ের হলপট্টিতে রহস্যজনক মৃ/ত্যু অজ্ঞাত ব্যক্তির লা/শ উ/দ্ধা/র লৌহজংয়ের ডহরি-তালতলা খালে ফের বাল্কহেড নিষিদ্ধের ঘোষণা জামালপুরে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: চুল্লির আগুন নিভিয়ে চিমনি অপসারণ রাজশাহীতে লিচু বাগান পাহারাকে কেন্দ্র করে হামলা ও লুটপাটের অভিযোগ, আতঙ্কে পরিবার সিলেটের চিকিৎসা অঙ্গনে নতুন দিগন্ত ওসমানী মেডিকেলের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার রাজকীয় সংবর্ধনা

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এর মানববন্ধন

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

কিশোরগঞ্জের হোসেনপুর ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন ( ফারিয়া)ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘন্টা ব্যাপি এ কর্মসূচি পালন করা হয়।
সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের দালাল আখ্যায়িত করে গ্রেপ্তার ও হেনস্তার প্রতিবাদে এ মানববন্ধনে ফারিয়ার ৫ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচির ঘোষণা করা হয়। সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে হোসেনপুর উপজেলা শাখার রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) সভাপতি মো. মোনতাহার মামুন ৫ দফা দাবিবাস্তবায়ন বক্তব্য রাখেন। দফা-১: সরকারী স্কেল অনুযায়ী ৭ ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, দফা-২: বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএডি, এ ও অন্যান্য ভাতাদি প্রদান,
দফা-৩: চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন,
দফা-৪: বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কে সরকার কতৃক স্বীকৃতি প্রদান ও
দফা-৫: সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুটিভোগের বিধান প্রণয়ন করা।
মানববন্ধনে এ সময় সংগঠনের সাধারণত সম্পাদক আর এ সাইফুল, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, দিপন দেবসহ উপজেলার অর্ধশতাধিক ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ছবি সংযুক্ত: হোসেনপুরে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)অংশ গ্রহণে সোমবার সকাল মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট