1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত কর্মীকে গুলি করার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন, মাওলানা বোরহান উদ্দিন সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত নিয়ামতপুরে চেকপোস্টে ২০০ গ্রাম হেরোইনসহ দুই মা/দ/ক কারবারি আ/ট/ক বানিয়াচংয়ে নবাগত ওসি মহোদয়ের সাংবাদিক সমাজের সাথে মতবিনিময় টাঙ্গাইল ভূঞাপুরে উচ্চস্বরে গান বাজিয়ে মদ ও ইয়াবা সেবন করার আটক ২ দাগনভূঁইয়ায় স্কুলছাত্রী মিথিলা ইয়াসমিনকে অপহরণের চেষ্টা ও লুটের অভিযোগ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মে ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত সেতু হয়নি স্বাধীনতার ৫৪ বছরেও, ২০ গ্রামের মানুষের ভরসা কাঠের সাঁকো শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের ওসমানী মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষকে মাউন্ট এডোরার ফুলেল শুভেচ্ছা

ভিডিও সংবাদ 👇👇

সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সুন্দরবনে মধু সংগ্রহের সময় বাঘের আক্রমণে মৌয়াল আহত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা ) : সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে রয়েল বেঙ্গল টাইগারের আক্রমণে বাবলু গাজী (৪৮) নামে এক মৌয়াল গুরুতর আহত হয়েছেন। রোববার ১০ মে সকাল প্রায় ৮টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খাল এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। আহত অবস্থায় দীর্ঘ নৌপথ পাড়ি দিয়ে সোমবার সকাল ৭টার দিকে তাকে লোকালয়ে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র ও ফিরে আসা মৌয়ালদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঝি ইউসুফ গাজীর নেতৃত্বে একদল মৌয়াল পায়রাটুনি খাল এলাকায় মধু আহরণে যান। সকালে মধু সংগ্রহের একপর্যায়ে হঠাৎ ঝোঁপের আড়াল থেকে একটি রয়েল বেঙ্গল টাইগার বাবলু গাজীর ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের আক্রমণে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।এ সময় সঙ্গে থাকা অন্য মৌয়ালরা চিৎকার শুরু করেন এবং লাঠিসোটা নিয়ে এগিয়ে গেলে বাঘটি জঙ্গলের ভেতরে চলে যায়। পরে আহত বাবলু গাজীকে উদ্ধার করে বনসংলগ্ন এলাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সোমবার সকালে শ্যামনগরের নীলডুমুর ঘাটে পৌঁছানোর পর তার স্বজনরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।আহতের পিতা মালেক গাজী বলেন, আমরা একসঙ্গে মধু ভাঙছিলাম হঠাৎ বাঘ এসে আমার ছেলের ওপর আক্রমণ করে। আল্লাহর রহমতে সে এখনো বেঁচে আছে। বাবলু গাজীর শরীরের কয়েকটি স্থানে গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এ বিষয়ে বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ইরফান হোসেন বলেন, বিষয়টি জানার পর আমরা খোঁজখবর নিচ্ছি। আহত মৌয়ালের চিকিৎসার বিষয়েও নজর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট