1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ই/য়া/বা/সহ আ/ট/ক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ই/য়া/বা/সহ আ/ট/ক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

রৌমারীতে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবাসহ আটক ১

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” নীতিকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অভিযানে কুড়িগ্রামের রৌমারীতে ভারতীয় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় সোমবার (১১ মে ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপি সীমান্ত পিলার ১০৫৬/এমপি হতে প্রায় ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় ইয়াবা ১১ পিস, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ ২ হাজার ৭৭০ টাকাসহ বদিউজ্জামান (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত বদিউজ্জামানের বাড়ি রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট দনতলা গ্রামে। তার পিতার নাম মৃত বানিজ উদ্দিন।
বিজিবি জানায়, আটককৃত আসামি ও জব্দকৃত আলামত রৌমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানবিরোধী “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে কঠোরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট