
দহবন্দে নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নে নিম্ন আয়ের পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দহবন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য সহায়তা বিতরণ কারা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৭৯১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল আলম রেজা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খায়রুল জামান মিয়া, কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোখলেছুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।
এ সময় দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা বলেন,আসন্ন ঈদ-উল আযহাকে সামনে রেখে সরকারের এই খাদ্য সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় পরিবারের জন্য অনেক সহায়ক হবে। আমরা স্বচ্ছতার সঙ্গে মানুষের মাঝেই ভিজিএফ চাল বিতরণ করেছি।