1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এক হাত নেই তাতে কি হয়েছে! পড়ালেখা করে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন মোঃ মোস্তাকিম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

এক হাত নেই তাতে কি হয়েছে! পড়ালেখা করে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন মোঃ মোস্তাকিম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

এক হাত নেই তাতে কি হয়েছে! পড়ালেখা করে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখেন মোঃ মোস্তাকিম

মোঃ আবদুল মোতালেব
স্টাফ রিপোর্টার নোয়াখালী :–

“এক হাত নাই তো তাতে কি হয়েছে?”—এই একটি বাক্যই যেন সাহস, আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির নতুন এক উদাহরণ হয়ে উঠেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার ছোট্ট শিশু মোঃ মোস্তাকিম।
প্লে-গ্রুপের এই শিক্ষার্থী জন্মগত শারীরিক প্রতিবন্ধকতা নিয়েও নিজের মেধা, আত্মবিশ্বাস ও অদম্য চেষ্টার মাধ্যমে সবার হৃদয় জয় করে নিয়েছে। এক হাত না থাকলেও তার চোখেমুখে নেই কোনো হতাশা; বরং রয়েছে স্বপ্ন জয়ের দৃঢ় প্রত্যয়। প্রতিদিনের লেখাপড়া, ক্লাসে অংশগ্রহণ ও নিজেকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা দেখে মুগ্ধ হচ্ছেন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।
ছোট্ট মোস্তাকিমের এই এগিয়ে চলার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ২০০০ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ও স্বনামধন্য নন-প্রফিট শিক্ষা প্রতিষ্ঠান মরহুম সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মানবিক ও উন্নত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে সৈয়দ হারুন ফাউন্ডেশন –এর অর্থায়নে। আর এর পেছনে যাঁর মানবিক অবদান, আন্তরিক প্রচেষ্টা ও নিরলস সহযোগিতা সবচেয়ে বেশি প্রশংসিত, তিনি হলেন মানবিক ব্যক্তিত্ব লায়ন সৈয়দ হারুন এমজেএফআই শিক্ষা বিস্তার, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা ইতোমধ্যেই এলাকায় ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।
একাডেমির শিক্ষকরা জানান, মোস্তাকিম অত্যন্ত প্রাণবন্ত, মেধাবী ও মনোযোগী একজন শিক্ষার্থী। শারীরিক সীমাবদ্ধতাকে সে কখনো দুর্বলতা হিসেবে নেয়নি। বরং প্রতিদিন নতুন উদ্যমে ক্লাসে অংশ নেয় এবং নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করে।
স্থানীয় সচেতন মহলের মতে, সমাজে যেখানে অনেক শিশু সামান্য প্রতিবন্ধকতায় পিছিয়ে পড়ে, সেখানে মোস্তাকিম হয়ে উঠেছে সাহস, আত্মবিশ্বাস ও অদম্য মানসিক শক্তির জীবন্ত প্রতীক। তার এই অনুপ্রেরণামূলক গল্প অন্য শিশুদের মাঝেও নতুন স্বপ্ন দেখাবে।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছোট্ট মোস্তাকিমকে নিয়ে প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, “এমন শিশুদের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।”
সেনবাগবাসীর প্রত্যাশা, সঠিক পরিচর্যা, ভালোবাসা ও উৎসাহ পেলে একদিন মোঃ মোস্তাকিম শুধু তার পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, পুরো সেনবাগের গর্ব হয়ে উঠবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট