1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুন্সিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের সদস্য গ্রে/ফ/তা/র উ/দ্ধা/র স্বর্ণালংকার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

মুন্সিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের সদস্য গ্রে/ফ/তা/র উ/দ্ধা/র স্বর্ণালংকার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জে দুর্ধর্ষ চোরচক্রের সদস্য গ্রেফতার উদ্ধার স্বর্ণালংকার

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় অভিনব কায়দায় সংঘটিত চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের অন্যতম সদস্য সাব্বির খানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়।রোববার (১১ মে) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে পদ্মা সেতু উত্তর থানার কুমারভোগ গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়,বাড়ির মালিক অন্তরা আক্তার অনিকা ছেলে-মেয়েদের নিয়ে বাবার বাড়িতে গেলে ঘরে কেউ না থাকার সুযোগ নেয় চোরচক্রটি।এ সময় সাব্বির খানসহ ৪ থেকে ৫ জনের একটি দল টিনশেড ঘরের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা আলমারির তালা ভেঙে স্বর্ণ ও রুপার অলংকার চুরি করে পালানোর চেষ্টা চালায়।

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি স্বর্ণের চেইন, দুটি স্বর্ণের আংটি এবং একটি রুপার চেইন ও লকেট। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।তবে পালানোর সময় স্থানীয় লোকজন সাব্বির খানকে আটক করতে সক্ষম হলেও তার সঙ্গে থাকা অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।খবর পেয়ে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক সাব্বিরকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে গ্রেফতার সাব্বির খান লৌহজং উপজেলার মালির অংক বেজগাঁও এলাকার আওলাদ খানের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,সে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।এছাড়া লৌহজং থানার একটি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেও নিশ্চিত করেছে পুলিশ।পুলিশের পিসিপিআর যাচাইয়ে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।পদ্মা সেতু উত্তর থানার ওসি জানান,এ ঘটনায় পেনাল কোডের ৪৫৪/৩৮০/৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।তিনি আরও জানান,গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ করে পলাতক অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।পুলিশের ধারণা,দীর্ঘদিন চট্টগ্রামে অবস্থান করার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে আবারও চুরি কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠে সাব্বির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট