
ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক,
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ পৌরসভা এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. আমজাদ হোসেনের একমাত্র ছেলে (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শিশুটি অসাবধানতাবশত বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে বাবা আমজাদ হোসেনসহ পুরো পরিবার এখন বাকরুদ্ধ। আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।