1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বাসন থানা পুলিশের বিশেষ অভিযান মাদক অস্ত্র ও অপহরণ মামলার ৫ আসামি গ্রেপ্তার বিসমিল্লাহ রাহমানির রাহিম অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসার আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার জানাচ্ছি। হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ পরিবার সীমান্তে ৩৫ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মদ, কসমেটিকস ও জিরা জব্দ বগুড়ায় র‌্যাবের ঝটিকা অভিযান ৩০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি মতিন আটক শরীয়তপুরে গা শিউরে ওঠা হত্যাকাণ্ড প্রবাসী স্বামীকে খুন করে লাশ টুকরো করে ফ্রিজে রাখলেন স্ত্রী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও একমি গ্রুপের সাবেক এমডি মিজানুর রহমান সিনহা আর নেই রাজনৈতিক ও শিল্পাঙ্গনে গভীর শোক নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি

ভিডিও সংবাদ 👇👇

হুইপ নুরুদ্দিন অপুর টিস্যুবক্স নিক্ষেপ নিয়ে অপপ্রচার শরীয়তপুর প্রেসক্লাবের নিন্দা

শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি

সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণেয়জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু সাংবাদিকদের টিস্যুবক্স নিক্ষেপ করেছে এমন একটি মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে একটি কুচক্রী মহল। এঘটনায় মঙ্গলবার (১২ মে) সকালে শরীয়তপুর প্রেসক্লাবে একটি সভা করে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

শরীয়তপুর প্রেসক্লাব ও স্থানীয়সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একটি কুচক্রী মহল শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নামে একটি কুচক্রী মহল নানান মাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা হলরুমে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর বক্তব্য প্রদানকালে

বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রেক্ষিতে টিস্যু বক্সটি গোসাইরহাট পৌরসভা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুজন হাওলাদারের উদ্দেশ্য করে নিক্ষেপ করেন। এসময় কোনো সাংবাদিককে লক্ষ্য করে করা হয়নি এবং এ ঘটনায় কোনো সাংবাদিক অভিযোগও করেনি। কিন্তু সাংবাদিকদের টিস্যুবক্স নিক্ষেপ করেছে এমন একটি মিথ্যা তথ্য নিয়ে নানান মাধ্যমে অপপ্রচার করেছে ওই কুচক্রী মহল। এ ঘটনায় মঙ্গলবার সকালে শরীয়তপুর প্রেসক্লাবের মো. আবুল হোসেনে সরদারের সভাপতিত্বে জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক নূরুল আমিন রবিন, সহ-সভাপতি শহিদুল ইসলাম পাইলট,সাংগঠনিক সম্পাদক ইসরাফিল বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম শাকিল, কোষাধ্যক্ষ ছগির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল মল্লিক, দপ্তর সম্পাদক মো. আল-আমিন, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য ইসহাক মাদবর, আব্দুল বারেক ভূইয়া, মো. মিরাজ সিকদার, মো. সাইফুল ইসলাম ঢালী প্রমুখ। সভায় এ মিথ্যা ও বানোয়াট সংবাদের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এ ব্যাপারে শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন সরদার বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সুনাম নস্টের পায়তারা করে যাচ্ছে। তাই সম্প্রতি বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে তাঁর বক্তব্যের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে তিনি এক বিএনপি কর্মীকে টিস্যু বক্স ছুঁড়ে মারেন। ঘটনায় “সাংবাদিককে টিস্যু বক্স ছুঁড়ে মেরেছেন” বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে একটি কুচক্রীমহল। আমরা এঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ও উদ্বেগ প্রকাশ করছি।

এব্যাপারে গোসাইরহাট পৌরসভা বিএনপির সদস্য সুজন হাওলাদার বলেন, ওই অনুষ্ঠানে বক্তব্য চলাকালীন সময়ে ভুলবশত আমি কথা বলছিলাম। আমার নেতা আমাকে শাসন করেছে। এ নিয়ে একটি কুচক্রীমহল অপপ্রচার চালাচ্ছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট