1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জামালপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের জন্মদিন উদযাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

জামালপুরে দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমানের জন্মদিন উদযাপন

মোঃ জাহিদ হাসান / স্টাফ রিপোর্টার জামালপুর
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হাসান / স্টাফ রিপোর্টার জামালপুর

১১ ডিসেম্বর ২০২৫ইং তারিখে জামালপুর জেলা প্রতিনিধির উদ্যোগে কেক কেটে উদযাপিত হলো জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সম্পাদক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C.)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, দেশবরেণ্য সংগঠক ও মানবতার ফেরিওয়ালা খান সেলিম রহমানের শুভ জন্মদিন।গণমাধ্যম অঙ্গনে তাঁর দীর্ঘ পথচলা, দিকনির্দেশনামূলক নেতৃত্ব, নিরলস পরিশ্রম এবং মানবিক কর্মকাণ্ড তাঁকে ইতোমধ্যে দেশের এক গুরুত্বপূর্ণ ও অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে। সাংবাদিকতা, সংগঠন পরিচালনা ও মানবসেবায় তাঁর অবদানের জন্য সহকর্মী থেকে পাঠক—সকলের কাছেই তিনি সমানভাবে সম্মানিত।১৯৭৭ সালের ১১ ডিসেম্বর ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। বাবা আলহাজ্ব আবদুর রব মিয়া ছিলেন নীতিবান, সমাজসেবায় নিবেদিত একজন আদর্শ মানুষ; মা বিবি জারিফা ছিলেন পরোপকারী ও শিক্ষানুরাগী নারী। এই পরিবেশেই বেড়ে ওঠেন খান সেলিম রহমান, যিনি পরবর্তীতে গণমাধ্যমকে মানুষের অধিকার ও মানবিকতার পক্ষে এক শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।আজ বিজয়ের মাসে শহরের তমালতলা এলাকার চাঁপাতলা ঘাটে মডেল প্রেস ক্লাব জামালপুরে জন্মদিন উপলক্ষে কেক কাটা ও সকলের মাঝে মিষ্টি বিতরণ করে দিনটি আনন্দ গন পরিবেশে উদযাপন করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন মডেল প্রেস ক্লাব জামালপুরের সম্মানীত সভাপতি এশিয়া টিভি জামালপুর জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি দৈনিক আজকের জামালপুর পত্রিকার প্রতিনিধি এমএ কাশেম, দৈনিক মালঞ্চ বাজার পত্রিকার সম্পাদক হাতেম আলী খাদেম, যুগ্ম- সাধারন সম্পাদক আজকের প্রত্যাশার জেলা প্রতিনিধি সুজাউদ্দৌলা সুজন৷
জামালপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি নূর মুহাম্মদ, যুগ্ম- আহবায়ক মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মাজেদুল ইসলাম(মাজু), জামালপুর প্রেস ক্লাবের সদস্য কবি সাংবাদিক নিপুন জাকারিয়া, মডেল প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক দৈনিক ভোরের সময় ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি আল আমিন, দপ্তর সম্পাদক ও আনন্দ বাজার পত্রিকার জেলা প্রতিনিধি সাকিল আহম্মেদ, কার্যকরী সদস্য দৈনিক আলোচিত জামালপুরে প্রতিনিধি চাঁন মিয়া,সদস্য মোস্তাফিজুর রহমান বাপ্পু সহ আরো অনেকে এই আনন্দগন মূহূর্তে উপস্থিত ছিলেন৷অনুষ্ঠানের সকল উপস্থিতি খান সেলিম রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যৎ কর্মযজ্ঞ আরও সফল হোক এ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট