1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নোয়াখালীতে জামায়াতকে নিয়ে মি থ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে জেলা আমীরের বিবৃতি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিঘলিয়ায় চায়ের দোকানে হা ম লা ও কু পি য়ে জখমের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ MAPIM প্রেসিডেন্টের সঙ্গে Istanbul Hotel & Resort Ltd.এর সৌজন্য আলোচনা সভা অনুষ্ঠিত। রৌমারীতে ক্যান্সারে যুবকের মৃ ত্যু, অসহায় জীবন কাটছে এতিম শিশু ইমরানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নিরন্তর অসহায় মানুষের আলো ফেরাতে ভেড়ামারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন শিবিরের উদ্বোধন নোয়াখালীতে জামায়াতকে নিয়ে মি থ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে জেলা আমীরের বিবৃতি। চন্দনাইশে ধস নামল এলডিপিতে এমপি জসিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বিএনপিতে যোগদান, রাজনৈতিক অস্তিত্ব সংকটে অলি আহমেদ চকরিয়ায় পুলিশের চিরুনি অভিযান মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০ রংপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু বিভাগজুড়ে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক, হাসপাতালে শয্যা সংকট

ভিডিও সংবাদ 👇👇

নোয়াখালীতে জামায়াতকে নিয়ে মি থ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে জেলা আমীরের বিবৃতি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নোয়াখালীতে জামায়াতকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে জেলা আমীরের বিবৃতি।

মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার ঘটনায় নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন—

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সভাপতি পল্লী চিকিৎসক আবদুস সামাদের বাড়ির ঘর থেকে সরকারি চাল উদ্ধার ও এ সম্পর্কিত সংবাদ প্রকাশ-প্রচার আমাদের দৃষ্টিগোচর হয়েছে। নিউজটিতে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে; যা জামায়াতকে হেয় এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে দলের সুনাম-সুখ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে প্রকাশ ও প্রচার করা হয়েছে।

প্রকৃত বিষয়ঃ আবদুস সামাদের ভাই আলী আজগর জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের জনশক্তি নন। তাঁর কেনা চালের কারণে জামায়াতে ইসলামীর ওপর কোনো দায় বর্তায় না। আমি জানতে পেরেছি, এই চাল তাঁর ঘর থেকে নয়, বরং তাঁর প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার করা হয়েছে। অতএব, সামাদের ঘর থেকে চাল উদ্ধার হওয়ার দাবিটি সঠিক নয় এবং সামাদ তাঁর ভাইয়ের ব্যবসায়ের সাথে কোনোভাবেই জড়িত নন।

এর পরও আলী আজগরকে জামায়াতে ইসলামী ও জামায়াতের জনশক্তির ট্যাগ দিয়ে ভুয়া নিউজ ও তথ্য প্রচারের জন্য একটি কুচক্রী মহল এই মিথ্যা তথ্য সরবরাহ করেছে। আমরা জানতে পেরেছি, ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চালগুলো কয়েকটি প্রতিষ্ঠান আলী আজগরের কাছে বিক্রি করেছিল।

সংশ্লিষ্ট সংবাদ প্রচারকারীদের নিকট আমাদের উদাত্ত আহ্বান, আমাদের এই বিবৃতিটি যথাযথ গুরুত্ব সহকারে যথাস্থানে ছাপা, প্রচার ও প্রকাশ করা হোক। আশা করি, আগামীতে এই ধরনের হলুদ সাংবাদিকতা এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ থেকে আপনারা বিরত থাকবেন।

নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকারের পক্ষে—

প্রচার ও মিডিয়া বিভাগীয় সম্পাদক,
বোরহান উদ্দিন
১৭ মে ২০২৬ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট