1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় হানিফ পরিবহনের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে গুরুতর আহত মাদ্রাসা ছাত্র অবস্থা আশঙ্কাজনক বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দিঘলিয়ায় চায়ের দোকানে হা ম লা ও কু পি য়ে জখমের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ MAPIM প্রেসিডেন্টের সঙ্গে Istanbul Hotel & Resort Ltd.এর সৌজন্য আলোচনা সভা অনুষ্ঠিত। রৌমারীতে ক্যান্সারে যুবকের মৃ ত্যু, অসহায় জীবন কাটছে এতিম শিশু ইমরানের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে নিরন্তর অসহায় মানুষের আলো ফেরাতে ভেড়ামারায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্স সংযোজন শিবিরের উদ্বোধন নোয়াখালীতে জামায়াতকে নিয়ে মি থ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশে জেলা আমীরের বিবৃতি। চন্দনাইশে ধস নামল এলডিপিতে এমপি জসিমের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বিএনপিতে যোগদান, রাজনৈতিক অস্তিত্ব সংকটে অলি আহমেদ চকরিয়ায় পুলিশের চিরুনি অভিযান মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১০

ভিডিও সংবাদ 👇👇

বাবুগঞ্জে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ জলিল বিশেষ প্রতিনিধি বরিশাল।
  • প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মোঃ জলিল বিশেষ প্রতিনিধি বরিশাল।

বরিশালের বাবুগঞ্জে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হারুন মোল্লা ফাউন্ডেশনের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে শুক্রবার বিকেল ৪ টায় বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন হারুন মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আসাদুল্লাহ। উদ্বোধনী খেলায় কাউনিয়া কিংস মুখোমুখি হয় এস.কে টিমের। অপর ম্যাচে অংশ নেয় রাজগুরু ও রাজগুরু বন্ধু মহল। খেলায় কাউনিয়া কিংস ৪-০ গোলে এবং রাজগুরু ১-০ গোলে বিজয় অর্জন করে।

হারুন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মো. হারুন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মো. শাহে আলম, বাবুগঞ্জ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েতুর রহমান, রহমতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রাজন সিকদার এবং বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিক আল আমীন, নূরে আলম বাপ্পি । এ সময় স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট