1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়া রাষ্ট্র সংস্কার,গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীরা শীর্ষ পদে রাসেল শিকদারকে দেখতে চায় ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা ‎দীর্ঘ নয় মাস বন্দি রেখে অমানবিক নির্যাতনের শিকার তাহসিন! বাসাইলে ই য়া বা সহ তিন মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র হবিগঞ্জের পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে হাজার হাজার সাধারণ যাত্রীগণ।  আলীকদমে মতবিনিময় ও আইন-শৃঙ্খলা সভা* বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, উন্নয়নের দাবিতে আবেগঘন দোয়া মাহফিল অভিনন্দন ও শুভেচ্ছা নিকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মা দ ক মুক্ত সমাজ গঠনে হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন ও আলোচনা সভা

ভিডিও সংবাদ 👇👇

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

​আঃহালিম আতিক (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের তিনদিন পর সূচনা (১৮) নামে এক নববধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার (১৭ মে) বিকেলে ঘাটাইল উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তার অচেতন দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সূচনা ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের আইনপুর গ্রামের মোঃ সোরহাব আলীর মেয়ে।
​নিহতের পরিবারের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রেমিক ও তার সহযোগীরা মিলে সূচনাকে হত্যা করেছে বলে তারা দাবি জানিয়েছেন।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র এক মাস আগে মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের আলম (২২)-এর সঙ্গে সূচনার বিয়ে হয়। বিয়ের মাস খানেকের মাথায় গত ১৪ মে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন তিনি। পরে পরিবার জানতে পারে, ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের সত্তুরবাড়ি এলাকার সরোয়ারের ছেলে ও সূচনার প্রেমিক সাউয়াল (২০) একটি প্রাইভেটকারে করে তাকে ঢাকায় নিয়ে গেছে।
​নিহতের পরিবারের দাবি, নিখোঁজের তিনদিন পর সাউয়ালের চাচা ও সংগ্রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরে শনিবার (১৬ মে) রাতে সাউয়াল ও সূচনাকে ঘাটাইলের একটি ভাড়া বাসায় নিয়ে আসা হয়। রোববার সন্ধ্যায় বিষয়টি পারিবারিকভাবে বসে সমাধানের কথা ছিল।
​কিন্তু রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাসা থেকে সূচনাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে।
​এ বিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকছেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট