
মোঃ আরিফুল ইসলাম মিল্টন জেলা প্রতিনিধি পিরোজপুর
নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীদের দাবি শীর্ষ পদটি রাসেল শিকদারকে দেওয়া হোক।
এই বিষয়ে একাধিক নেতা কর্মীদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে রাসেল শিকদার ভাইকে আমরা কাছে পেয়েছি, তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং একাধিক মামলার আসামি হয়েছে ও আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন এই উপজেলায় তার মত ত্যাগী নেতা আমরা আর কাউকে মনে করছি না তাই আমাদের তৃণমূল নেতা কর্মীদের দাবি রাসেল শিকদার ভাইকে নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদটি দেওয়া জন্য কেন্দ্রীয় যুবদলের নেতৃবৃন্দের কাছে আবেদন জানাচ্ছি।
এই বিষয়ে রাসেল শিকদারকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক ১ নং যুগ্ন আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করি। এছাড়া আমার বাবা মৃত মোঃ আনোয়ার হোসেন সিকদার নাজিরপুর সদর ইউনিয়ান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন,আমার বাবা মারা যাওয়ার পরে সদর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি এছাড়া বিগত আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা কি ছিল সেটা আমার তৃণমূল নেতা কর্মীরাই ভালো বলতে পারে তাই আমি মনে করি দল আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে নিষ্ঠার সাথে সবাইকে নিয়ে আমি দায়িত্ব পালন করব।