1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। কেন্দুয়ায় চলন্তিকা মায়ের কোল থেকে নবজাতক ফেলে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রউফ গ্রেপ্তার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ মালয়েশিয়া রাষ্ট্র সংস্কার,গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীরা শীর্ষ পদে রাসেল শিকদারকে দেখতে চায় ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা ‎দীর্ঘ নয় মাস বন্দি রেখে অমানবিক নির্যাতনের শিকার তাহসিন!

ভিডিও সংবাদ 👇👇

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

সাইফুল আলম।

প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।

পবিত্র ঈদুল আজহা ২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে দোয়ারাবাজার উপজেলায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।

উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চানন কুমার ছানা, ওসি তদন্ত (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা মাওলানা জয়নাল আবেদীন ও মাওলানা জিয়া উদ্দিন।

এছাড়াও বক্তব্য দেন মাওলানা ইলিয়াস আলী, মাওলানা মিজানুর রহমান, পান্ডারগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোশাহিদ আলী এবং মাওলানা আব্দুল করিম হোসাইন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি বজলুর রহমান, ক্রীড়া সম্পাদক মাসুদ রানা সুহাগ, আনসার ভিডিপি কর্মকর্তা সঞ্জয় কুমার সিংহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি প্রতিনিধিবৃন্দ ও সুধীজন।

সভায় আসন্ন ঈদুল আজহা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে ঈদগাহসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সরকার নির্ধারিত পশুর হাট ছাড়া অন্য কোথাও হাট না বসানো, পশুর হাটে জাল নোট প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সরকার নির্ধারিত হারে হাসিল আদায় এবং দৃশ্যমান স্থানে চার্ট টানানো।

এছাড়া কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ এবং পরিবেশসম্মতভাবে বর্জ্য অপসারণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে চামড়া সংগ্রহকারীদের বিনামূল্যে লবণ সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এবারে চামড়ার ন্যায্যমূল্য বৃদ্ধির আশ্বাসও প্রদান করা হয়।

একই সঙ্গে ঈদকে কেন্দ্র করে অপ্রীতিকর ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ, যানজট নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় সীমান্তবর্তী পশুর হাটগুলোতে নজরদারি বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়, যাতে অবৈধভাবে ভারত থেকে পশু ও মাদকদ্রব্য প্রবেশ করতে না পারে।

এ সময় পুলিশ প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে ঈদ উপলক্ষে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট