1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: চাচাতো দুই ভাই নি হ ত, আ হ ত ১। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দোয়ারাবাজারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। কেন্দুয়ায় চলন্তিকা মায়ের কোল থেকে নবজাতক ফেলে ধর্ষণচেষ্টা: অভিযুক্ত রউফ গ্রেপ্তার দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ মালয়েশিয়া রাষ্ট্র সংস্কার,গণভোটের রায় বাস্তবায়ন ও প্রবাসীদের ভাবনা শীর্ষক আলোচনা সভা নাজিরপুর উপজেলা যুবদলের কমিটিতে তৃণমূল কর্মীরা শীর্ষ পদে রাসেল শিকদারকে দেখতে চায় ঘাটাইলে ইউপি চেয়ারম্যানের ভাড়া বাসা থেকে নববধূর ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি হ ত্যা ‎দীর্ঘ নয় মাস বন্দি রেখে অমানবিক নির্যাতনের শিকার তাহসিন!

ভিডিও সংবাদ 👇👇

সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর সাপাহার উপজেলা-এ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বয়স্ক ব্যক্তিদের জীবনমান উন্নয়ন এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ শিক্ষা অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারণ সম্পাদক সরোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক সভাপতি আব্দুর নুর-সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ২০৪ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও শিক্ষার্থী উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন ৩ জন ব্যক্তির মাঝে হুইলচেয়ার এবং ১ জনকে স্ক্র্যাচ প্রদান করা হয়।
বক্তারা বলেন, সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট