
ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫নং কাপাসিয়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় সাধারণ জনগণ।
আজ (১৯ মে) দুপুর ১টা ৩০ মিনিটে রাজার চর আদর্শ বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘাটগুলোতে ইজারাদার কর্তৃক টোল আদায়ের অনিয়ম পরিহার করে সরকারি নীতিমালা অনুযায়ী টোল নির্ধারণের দাবিতে।স্থানীয় জনসাধারণ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।প্রতিদিন নদী পারাপারে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। দ্রুত এ অনিয়ম বন্ধ করে সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ১০-১৫ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানান।
মানববন্ধনে কাপাসিয়া ইউনিয়নের চরাঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।