
উলিপুরে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: লতিফুল নয়ন ফারাজী।
“ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ভূমি সপ্তাহ পালিত হয়েছে। ভূমি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রাণবন্ত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্কাইপের (Skype) মাধ্যমে যুক্ত হয়ে এ বছর উলিপুরে ভূমি সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উলিপুর উপজেলা ভুমি অফিসার এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএম আরিফ গুজরানের ভিডিও বিচার উলিপুর কুড়িগ্রাম
। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সেবাপ্রার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কাইপের মাধ্যমে দেওয়া বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি নাগরিকের দোরগোড়ায় আধুনিক ও হয়রানিহীন ভূমি সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
পরবর্তীতে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “বর্তমান সময়ে মানুষের দোরগোড়ায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি সেবা পৌঁছে দেওয়া আপনার-আমার, অর্থাৎ আমাদের সকলের দায়িত্ব। ভূমি সংক্রান্ত যেকোনো সেবা যেন সাধারণ মানুষ সহজে, দ্রুত এবং স্বচ্ছতার সাথে পেতে পারে, সে লক্ষ্যে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।” তিনি কর্মকর্তা-কর্মচারীদের সেবার মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ভূমি কর্মকর্তাগণ বর্তমান সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন—ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল পর্চা প্রাপ্তির সুবিধাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপস্থিত সেবাগ্রহীতাদের মাঝে বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান সংক্রান্ত তথ্যপত্র বিতরণ করা হয়।