1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সেনবাগে ভূমি সেবা মেলার উদ্বোধন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু উলিপুরে ডিজিটাল ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজারে প্রগতি স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য শিক্ষা কর্মসূচি অনুষ্ঠিত। অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে চরবাসীর মানববন্ধন পরশুরাম কেন্দ্রীয় সমবায় সমিতির ৩৯তম বার্ষিক সভায় এমপি – মজনু ঢাকা বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়ে জাতীয় পর্যায়ে শ্রীনগরের অর্পিতা কাহালুতে মাদক বিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ আটক ৪

ভিডিও সংবাদ 👇👇

শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

শাহবাজপুর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম শুরু

জামালপুর জেলা প্রতিনিধি।। মোঃ আজাদ হোসেন নিপুঃ-

জামালপুর সদর উপজেলার ১১ নং শাহবাজপুর ইউনিয়নে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি ভিজিএফ (VGF) চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আতাহার আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল গফুর খান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, জামালপুর সদর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১১ নং শাহবাজপুর ইউনিয়নের জন্য মোট ৬০০৬টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম দিনে প্রায় ২০০০ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়।
চাল নিতে আসা উপকারভোগীরা জানান, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে সরকারের এ ধরনের সহায়তা নিম্ন আয়ের মানুষের জন্য অনেকটা স্বস্তির। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকার ঘোষিত নিয়মনীতি মেনে স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। প্রকৃত সুবিধাভোগীদের হাতে সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট