1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ধলিয়ায় দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ধলিয়ায় দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

 

এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ভিপি জয়নাল আবদিনের উদ্বোধন, শিক্ষার মানোন্নয়নে আশাবাদ
ফেনীর ধলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দৌলতপুর হক বাহাদুর উচ্চ বিদ্যালয়-এর নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা
হয়েছে।

শুক্রবার (২৩ মে ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ভিপি জয়নাল আবদিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ ফরিদ বাহার এবং জসিম। এছাড়াও জেলা, থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিদ্যালয় প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ভিপি জয়নাল আবদিন বলেন, “শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো জাতির টেকসই অগ্রগতি সম্ভব নয়। আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, নতুন ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীরা আধুনিক ও উন্নত পরিবেশে পড়াশোনার সুযোগ পাবে, যা এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নেবে।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।​

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট