1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী।
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

 

রাজশাহীর সরকারি কলেজগুলোতে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী কলেজের প্রধান ফটকের সামনে এই কর্মসূচির আয়োজন করে সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগ।
মানববন্ধনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা অংশ নেন। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে কর্মকর্তা-কর্মচারীরা সমবেত হন। পরে সাড়ে ১০টার দিকে সেখান থেকে মানববন্ধনের উদ্দেশ্যে একটি শোভাযাত্রা বের করা হয়।
দীর্ঘ দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণকারীরা চাকরির নিরাপত্তা, নিয়মিতকরণ এবং ন্যায্য বেতন-ভাতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে রাজশাহী কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনের ১৭ নম্বর গ্যালারিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিভাগীয় কমিটি গঠনের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন, রাজশাহী বিভাগের সভাপতি মো. এহসানুল কবীর ইমন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মো. মাঈন উদ্দিন আহম্মেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রায় ৩৩০টি পুরাতন সরকারি কলেজে বহু বছর ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে বেসরকারিভাবে কর্মরত রয়েছেন হাজারো কর্মচারী। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী কলেজ অধ্যক্ষদের মাধ্যমে নিয়োগ পেলেও এখনো তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। অনেক কর্মচারী ২০ থেকে ৩০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করলেও তারা বঞ্চিত রয়েছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে।
বক্তারা আরও বলেন, অল্প বেতন ও অনিশ্চিত চাকরি নিয়ে পরিবার-পরিজনসহ মানবেতর জীবনযাপন করতে হচ্ছে কর্মচারীদের। সরকারি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করলেও তারা এখনো স্থায়ী স্বীকৃতি পাননি। বিভিন্ন কলেজ সরকারিকরণ হলেও দীর্ঘদিন ধরে কর্মরত এসব কর্মচারীদের বিষয়ে মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত করে রাজস্ব খাতে স্থানান্তর, নিয়মিতকরণ না হওয়া পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান, দীর্ঘদিন ধরে কর্মরতদের অগ্রাধিকার দিয়ে নতুন নিয়োগ বন্ধ রাখা এবং অস্থায়ী কর্মচারীদের চাকরি থেকে ছাঁটাই বন্ধসহ চাকরির নিরাপত্তা নিশ্চিত করা।
কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুইট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি শফিকুল ইসলাম, মো. মোখলেছুর রহমান, মো. আরিফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. মোতালেব হোসেন পাপ্পু, সহ-সভাপতি মো. নুরুল আমিন, মো. আবুল বাসার, মো. সুমন সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, সহ-সভাপতি মো. বদিউজ্জামান নয়ন, উপদেষ্টা মো. আলফাজ হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট