1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কুষ্টিয়া শহর জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

কুষ্টিয়া শহর জামায়াতের কর্মী সমাবেশে অনুষ্ঠিত।

(আব্দুর রহমান :স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

 

 

শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে সৎ নেতৃত্বের বিকল্প নেই.. মোবারক হোসাইন

“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”— এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় জমকালো আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী ও নির্বাচনী প্রস্তুতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

​কুষ্টিয়া শহর জামায়াতের আমীর মোঃ এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চলের অঞ্চল পরিচালক মোঃ মোবারক হোসাইন।

শহর জামায়াতের সেক্রেটারী শামীম হুসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসীন, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দার এবং জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের কল্যাণে যে বাজেট বরাদ্দ দেওয়া হয়, তার শতভাগ সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সৎ ও খোদাভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই। অতীতে আমরা দেখেছি কীভাবে দুর্নীতির কারণে জনগণের হক নষ্ট হয়েছে। সরকার থেকে আসা বাজেটের শতভাগ কাজ বাস্তবায়ন করতে হলে জামায়াতে ইসলামী বাংলাদেশ সমর্থিত ও মনোনীত মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর এবং পৌর মেয়র প্রার্থীদের বিজয়ী করতে হবে। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের মনোনীত প্রার্থীদের পক্ষে একযোগে কাজ করে তাদের নির্বাচিত করি। জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি সমাজ পরিবর্তনের আন্দোলন। সমাজে শান্তি, শৃঙ্খলা ও ইনসাফ কায়েম করতে হলে প্রতিটি কর্মীকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে।”তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম বেগবান করার এবং নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জোরালো আহ্বান জানান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কুষ্টিয়া পৌরসভায় মেয়র পদে কেন্দ্রীয় জামায়াতের পক্ষে মোবারক হোসাইন, অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দারের নাম ঘোষণা করেন।

এসময় কুষ্টিয়া শহর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট