1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাইমুড়ীতে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকের মানববন্ধন, এস আলমের শাস্তির দাবি। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

সোনাইমুড়ীতে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপ বন্ধের দাবিতে গ্রাহকের মানববন্ধন, এস আলমের শাস্তির দাবি।

মোঃ নুর উদ্দিন,জেলা প্রতিনিধি নোয়াখালী।
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে



ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উপর সরকার ও বাংলাদেশ ব্যাংকের ‘নগ্ন হস্তক্ষেপের’ প্রতিবাদে এবং ব্যাংক থেকে লুট হওয়া অর্থ ফেরতের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

‎রবিবার (২৪ মে) বেলা ১১টায় সোনাইমুড়ী ইসলামী ব্যাংকের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সেক্রেটারি সামছুল আরেফিন জাফর।

‎মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মাওলানা মাইন উদ্দিন, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসাইন ভূঁইয়া, শিক্ষক হাফেজ মাওলানা আলা উদ্দিন, শিক্ষাবিদ হাসানুজ্জামান, ব্যবসায়ী মোস্তাক আহমেদ বেলাল,হাসিনা আক্তার মুন্নি ও আমির হোসেন।

‎বক্তারা অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় এই ব্যাংকটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপের কারণে ব্যাংকটি সংকটে পড়েছে বলেও তারা দাবি করেন।

‎তারা আরও বলেন, ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন সময়ে লুট ও পাচার হওয়া অর্থ দ্রুত ব্যাংকের কোষাগারে ফিরিয়ে আনতে হবে। এস আলম গ্রুপ নামে-বেনামে ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আত্মসাৎ করেছে, তার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে গ্রুপটিকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা।

‎বক্তারা বলেন, রাজনৈতিক বা বিশেষ কোনো মহলের স্বার্থে নয়, সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাংকটিকে স্বাধীনভাবে পরিচালনার সুযোগ দিতে হবে।

‎মানববন্ধন শেষে ইসলামী ব্যাংক সচেতন সমাজের একটি প্রতিনিধি দল শাখা ব্যবস্থাপক মো. রাশেদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা ব্যাংকের পুনর্গঠন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট