1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকা-যশোর রুটে নতুন ট্রেন ও ডাবল রেল লাইনের দাবিতে আন্দোলনের ডাক। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

ঢাকা-যশোর রুটে নতুন ট্রেন ও ডাবল রেল লাইনের দাবিতে আন্দোলনের ডাক।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদনঃ-

 

ঢাকা-যশোর পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পে যশোরবাসীকে বঞ্চিত করার প্রতিবাদের এবং নতুন আন্তঃনগর ও কমিউটার ট্রেন চালুর দাবীতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। যশোর রেলস্টেশনে এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব ইন্জিনিয়ার রুহুল আমিন।
এসময় তিনি বলেন, ২০২৬ সালে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে “ঢাকা-যশোর পদ্মা সেতু রেল প্রকল্প” গ্রহন করে সরকার। প্রকল্পের নাম যশোর রাখা হলেও, বিগত সময়ে চক্রান্ত করে যশোর শহরকে ট্রেন সুবিধার বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছিল।
ফলে যশোরবাসীকে প্রায় ২০ কিলোমিটার দূরে সিঙ্গিয়া নামক স্টেশনে গিয়ে ট্রেন ধরার বৈষম্যের শিকার হতে হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তীব্র প্রতিবাদ ও আন্দোলনের মুখে যশোর একটি ট্রেন পেলেও তা কাঙ্ক্ষিত সময়ে দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিপুল টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথে দিনে মাত্র একটি ট্রেন দুইবার যাতায়াত করে,যা বিশাল বিনিয়োগের তুলনায় চরম অপচয়।এজন্য যশোর থেকে প্রতিদিন সকালে ঢাকা অভিমূখে একটি আন্তঃনগর ট্রেন,দর্শনা সীমান্ত-যশোর-ঢাকা রুটে আরও ২ টি আন্তঃনগর ট্রেন এবং এই রুটে অবিলম্বে কমিউটার ট্রেন চালুর দাবীতে আন্দোলন শুরু হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্দোলনের প্রেক্ষিতে রেল সচিব ও ডিজি গত মার্চের মধ্যে আরও একটি আন্তঃনগর ট্রেন দেওয়ার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
এমতাবস্থায় আগামী জুনের মধ্যে দাবী আদায় না হলে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যশোর রেল স্টেশনে অবস্থান কর্মসূচির মাধ্যমে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেওয়া হয়।

পাশাপাশি সংবাদ সম্মেলনে সকল আন্তঃনগর ট্রেন সাধারণ যাত্রীদের জন্য সাধারণ বগিযুক্ত,দর্শনা-খুলনা রুট এবং বেনাপোল-যশোর রুটে ডাবল রেল লাইন চালু ও যশোরের সিঙ্গিয়া রেল স্টেশনে রেল কনটেইনার টার্মিনাল চালুর দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহবায়ক কাওসার আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট