1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
এক্সপ্রেসওয়েতে রাতের আঁধারে দুই ভয়াবহ দুর্ঘটনা নিহত ১ আহত ৩ জন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

এক্সপ্রেসওয়েতে রাতের আঁধারে দুই ভয়াবহ দুর্ঘটনা নিহত ১ আহত ৩ জন

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

 

 

মুন্সিগঞ্জের এক্সপ্রেসওয়েতে একই রাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।দুর্ঘটনা দুটিতে এক্সপ্রেসওয়েতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে।প্রথম দুর্ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে দোগাছি সেনা ক্যাম্প সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মালবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে এক ট্রাকের চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভেতরে আটকা পড়েন।

পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চালকের নাম মোঃ হোসেন। তিনি চুয়াডাঙ্গা জেলার বেলগাছি মুসলিম পাড়ার বাসিন্দা। তার পিতার নাম টাবু বলে জানা গেছে।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।এর কিছুক্ষণ পর রাত ২টা ৫৭ মিনিটে সমসপুর যাত্রীছাউনির সামনে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে। এ সময় মাওয়া মুখী ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি প্রাইভেটকার,একটি বাস ও অপর একটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। আহতরা হলেন- মোহাম্মদ তৌফিক সিদ্দিক,পিতা সিদ্দিকুর রহমান,গ্রাম পূর্ব দত্তপাড়া,থানা শেরপুর,জেলা বগুড়া।সিনথিয়া,পিতা সানোয়ার হোসেন জয়,গ্রাম ভাঙ্গা, জেলা ফরিদপুর এবং হামিদা,স্বামী মৃত আব্দুর রহিম, গ্রাম ভারাকান্দি,থানা কামারখণ্ড,জেলা সিরাজগঞ্জ।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পরে হাইওয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।হাইওয়ে পুলিশ জানিয়েছে,দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট