
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি এলাকায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত জয়ন্ত বিশ্বাসকে গ্রেফতার করেছে চিংড়া ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি গ্রামের মালোপাড়ার শ্যামল বিশ্বাসের ছেলে জয়ন্ত বিশ্বাস (১৮)-এর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর দুপুরে চিংড়া ফাঁড়ি পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চিংড়া ফাঁড়ির ইনচার্জ জানান, “অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।