1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অনুর্ধ্ব-১৯ নারী টাইগার দল সিরিজ হারল ৩-২ ব্যবধানে  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলীকদমে সেনাবাহিনীর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ অবৈধ অ/স্ত্র উ/দ্ধা/রে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি, আতঙ্কে সাধারণ মানুষ রৌমারীতে খেওয়ার চর বাজারে ফুটপাত ও সড়ক দখল করে অবৈধ দোকান নির্মাণ,চলাচলে ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি নাজিরপুরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে স্ত্রী গুরুতর আহত হয় পরে হাসপাতালে ভর্তি হাম—একটি প্রতিরোধযোগ্য কিন্তু ভয়ংকর রোগ ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে যমুনা টেলিভিশন-এর ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা ইরানকে ট্রাম্পের চরম হুঁশিয়ারি ৪৫ দিনের যুদ্ধবিরতি না মানলে উড়িয়ে দেওয়ার হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এস জয়শঙ্করের

ভিডিও সংবাদ 👇👇

অনুর্ধ্ব-১৯ নারী টাইগার দল সিরিজ হারল ৩-২ ব্যবধানে 

এম কে হাসান বিশেষ প্রতিবেদক         
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

এম কে হাসান বিশেষ প্রতিবেদক         

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। কক্সবাজার ক্রিকেট ষ্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে এ জয় তুলে নেয় পাকিস্তান।

চলতি মাসের ৩,৫,৭ ও ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত সিরিজের চারটি ম্যাচে ২-২ এ সমতায় ছিল দুই দল।শুক্রবার দুপুর একটায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি শুরু হয়। শুরুতে টচে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন ইমান নাসেরের নেতৃত্বে পাকিস্তানী নারী ক্রিকেট দল। পরে প্রথম ইনিংসে সাদিয়া ইসলামের নেতৃত্বে বাংলাদেশ দল ১৯ ওভার ১ বল করেই ৮৪ রানে অল আউট হয়ে যায়।

জবাবে ৮৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান।প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কার জিতে নেন পাকিস্তান দলের ইমান নাসের। সে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৯৮ রান করেন। এ ছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার ও জিতে নেন একই দলের বারিরাহ সাইফ। তিনি ১৬ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট।

পরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মহিলা উইং এর চেয়ারম্যান রুবাবা দৌলা এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড মহিলা উইং এর চেয়ারম্যান রাফিয়া হায়দার চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন। ১৩ ই ডিসেম্বর বাংলাদেশ সফর শেষ করার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সদস্যদের।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট