1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন জনসভার মাঠ পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব ও ডিসি-এসপিসহ প্রশাসনের উচ্চপর্যায় নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির ছেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। কাদের শিবচরে বিএনপির বিশাল সমাবেশ স্বাধীনতা ও গণতন্ত্র ভাবনায় শহীদ জিয়াকে স্মরণ করলেন জাহান্দার আলী মিয়া কক্সবাজারের চকরিয়ায় তারেক রহমানের আগমনে সচিব ডিসি ও এসপির জনসভার মাঠ পরিদর্শন রাজশাহী মহানগরীর চন্দ্রিমা এবং কাটাখালী থানা পুলিশের পৃথক পৃথক মা দ ক বিরোধী অভিযানে নারীসহ ২  গ্রে প্তা র তীব্র গরমে পথচারীদের পাশে সোহেল রানা, ঠান্ডা শরবত বিতরণে প্রশংসার জোয়ার সেনবাগে এক ব্যক্তির রাজনৈতিক অবস্থান নিয়ে রাজনীতির মাঠে চলছে আলোচনা বাঁশখালীতে মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে আলোচনা সভা কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃ ত্যু, আ হ ত ৪।

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, বিজিবি-বিএসএফের মধ্যে আলোচনা।

মোঃ রাসেদ আলী পত্নীতলা উপজেলা প্রতিনিধি।

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
শুক্রবার (৫ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ওই ১৭ জনকে বাংলাদেশে প্রবেশ করানো হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সীমান্ত অতিক্রম করে চৌমুহনী বাজারে আসে সকালে স্থানীয় গ্রামবাসীরা তাদের দেখতে পেয়ে দ্রুত কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
ভারত থেকে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা দীর্ঘ প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। তাদের মধ্যে কেউ যশোর এবং কেউ সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে দাবি করেন। তারা জানান, বর্তমানে ভারতে তাদের বাড়িঘর ও পরিবার রয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তারা।

পরে বিজিবির কর্মকর্তা ও সদস্যরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে বিএসএফ দাবি করে, ওই ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক এবং তারা ভারতের নয়। এ নিয়ে দুই বাহিনীর মধ্যে আলোচনা ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়।
এক পর্যায়ে ১৭ জনকে সীমান্তের জিরো পয়েন্টে রাখা হয়। পরে বিএসএফ জানায়, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিষয়টি পর্যালোচনা করবেন।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা চলছিল এবং ওই ১৭ জন জিরো পয়েন্ট এলাকায় অবস্থান করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট