
মানুষের নীতি আজ বড়ই অদ্ভুত।
মোঃ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা।
সাংবাদিক পেশা কেমন হয় বলেন,নিজের পক্ষে প্রকাশ হলে সাংবাদিককে বলা হয় সাহসী, সত্যনিষ্ঠ ও সমাজের দর্পন। আর সেই সংবাদ নিজের পক্ষে না হলে মুহূর্তই তিনি হয়ে যান সাংঘাতিক।
ভূঁইফোর, কিংবা নানা সমালোচনার লক্ষ্যবস্ত। কিন্ত সময়ের প্রয়োজনে, নিজের কথা প্রচার করতে বা কোন সমস্যার সমাধান চাইতে আবার সেই সাংবাদিকের দ্বারস্হ হতে দ্বিধা থাকে না।
এটাই যেন আমাদের সমাজের এক বাস্তব চিত্র।
সত্য ন্যায়ের কথা হলো,সাংবাদকর্মীর কাজ কারো পক্ষ নেওয়া নয়,বরং সত্য তুলে ধরা।সত্য কখনো কারো পক্ষে যায়।কখনো বিপক্ষে যায়।
তাই সংবাদকে ব্যক্তিগত লাভ-ক্ষতির মাপকাঠিতে না দেখে সত্যকে সত্য হিসেবে গ্রহণ করার মানসিকতা গড়ে তোলা উচিৎ।
মানুষ বদলায়, অবস্হন বদলায়,কিন্তু নীতি ও সত্যের প্রতি সম্মানই একজন সচেতন নাগরিক প্রকৃত পরিচয়।
নির্বাচনীঃ–ধামরাই পৌরসভা নির্বাচনে ৫ নং ওয়ার্ডের কাউন্সিল পদ প্রার্থী মোঃ উজ্জল খান।