1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মারধর, টাকা ছি ন তা ই ও হ ত্যা র হু ম কি র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত নিহত অন্তত ১৫, ধসে পড়েছে বহু ভবন, সুনামি সতর্কতা জারি চিরিরবন্দরে অনন্য দৃষ্টান্ত বোডপাড়া ও বড় গ্রামের মাঝে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ শুরু, ঘুচছে হাজারো মানুষের দুর্ভোগ মারধর, টাকা ছি ন তা ই ও হ ত্যা র হু ম কি র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ। চট্টগ্রামের লোহাগাড়ায় বোয়ালিয়া খালের উপর নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর কাছে জনদুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছে। সোনাগাজীতে ডাংগি খাল খননের শুভ কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ভুরুঙ্গামারীতে অনলাইন জুয়ার গডফাদার গ্রেপ্তার: বিকাশ দোকানের আড়ালে চলত কোটি টাকার ক্যাসিনো নেটওয়ার্ক। মা দ কে র বিশেষ অভিযানে এক মাসে বিপুল পরিমাণে মা দ ক উ দ্ধা র। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত মেধা ও সৃজনশীলতা বিকাশে নরসিংদী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬। ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং নজরুল-হেমায়েত চক্রের বিচার দাবিতে মানববন্ধন।

ভিডিও সংবাদ 👇👇

মারধর, টাকা ছি ন তা ই ও হ ত্যা র হু ম কি র অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মারধর, টাকা ছিনতাই ও হত্যার হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ।

মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।

ঢাকার আশুলিয়ায় এক গার্মেন্টস কর্মীকে মারধর করে আহত এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একই প্রতিষ্ঠানের এক সহকর্মী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগ সুত্রে জানা যায় ভুক্তভোগী মোঃ ফয়সাল আহমেদ একটি পোশাক কারখানায় জুনিয়র কাটিংম্যান হিসেবে কর্মরত। তার অভিযোগ,একই প্রতিষ্টানে কর্মরত নাজমুলের সঙ্গে পূর্ব বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৬ জুন সন্ধ্যায় কারখানা থেকে ছুটি শেষে বাসায় ফেরার পথে আশুলিয়ার কবিরপুর এলাকায় নাজমুল ও তার কয়েকজন সহযোগী তার পথরোধ করেন। এ সময় তারা তাকে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে।

ভুক্তভোগীর দাবী, হামলার একপর্যায়ে তার পকেটে থাকা ১৪ হাজার ৫০০ টাকা জোরপূর্বক নিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।

হামলায় আহত ফয়সাল আহমেদ স্হানীয় ভাবে চিকিৎসা গ্রহণের পর পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগী সুষ্টু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট