
১৪ই জুন: আরও একটি ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় দক্ষিণ চট্টগ্রাম
মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি (টেকনাফ):
পাতেলী খাল পুনঃখনন কর্মসূচির মধ্য দিয়ে আগামী ১৪ই জুন (রবিবার) দক্ষিণ চট্টগ্রাম আবারও এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। ১৯৭৯ সালের সেই ঐতিহাসিক মুহূর্তের দীর্ঘ ৪৭ বছর পর, প্রবীণ জননেতা শাহজাহান চৌধুরীর হাত ধরে অতীতের সেই উন্নয়ন-উন্মাদনা যেন আবারও প্রাণ ফিরে পাচ্ছে।
এলাকাবাসীর মতে, এই কর্মসূচি কেবল একটি খালের খননকাজ নয়, বরং এটি উখিয়া-টেকনাফের মানুষের আবেগ, ঐতিহ্য এবং দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতার এক অনন্য মাইলফলক। চার দশক আগের তরুণ হুইপ আজ প্রবীণ ও অভিজ্ঞ অভিভাবক হিসেবে যখন এই মঞ্চে দাঁড়াবেন, তখন তৈরি হবে অতীত ও বর্তমানের এক অপূর্ব মেলবন্ধন।
ইতিহাসের এই বিরল মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে এবং প্রিয় নেতাকে কাছ থেকে দেখতে
উখিয়া-টেকনাফ তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের জনগণের মাঝে এখন উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সবাই অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের জন্য।